রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

উজিরপুরে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার প্রশাসন, আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন।১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির বঙ্গবন্ধু ভবনে তিনি জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ড থেকে সেদিনের অবুঝ শিশু রাসেলও রেহাই পাননি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিরা সেদিন বঙ্গবন্ধুর উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। তাই নরপশুরা নিষ্পাপ শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলকেও রেহাই দেয়নি।

মন্ত্রিপরিষদ বিভাগের এক সিদ্ধান্ত অনুযায়ী- এ বছর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ হিসাবে পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য-‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস।’সকাল ৯ টায় উপজেলা চত্বরে প্রতিকৃতিতে পুস্প মাল্য অর্পন করেন । উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের আয়োজনে ভিন্ন ভিন্ন স্হানে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

প্রশাসনের উদ্দেগে অডিটোরিয়াম ভবনের সভাকক্ষে নির্বাহী কর্মকর্তার প্রনতি বিশ্বাস এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী ভুমি কর্মকর্তা জয়দেব চক্রবর্তী ,বি,এন,খান,ডিগ্রী কলেজের অধ্যক্ষ অশোক কুমার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অয়ন সাহা,থানা অফিসার ইনচার্জ আর্শাদ আলী সহ ভিবিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালে আলোচনা সভায় উপজেলা আলীগের সভাপতি এস এম জামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারি। আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি অশোক কুমার হালদার, আওয়ামী লীগ নেতা উত্তম বিশ্বাস, সাতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শাহীন হাওলাদার, কাউন্সিলর আঃ হাকিম সিকদার, ছাত্রলীগের সাবেক আহবায়ক তাপস রায়, কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা সব্যশচী হালদার লিটু’সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মিরা । আলোচনা শেষে উপস্থিত সকলে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD