সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ।

বরিশালে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণ।

Sharing is caring!

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২১ যথাযথ মর্যাদায় উদযাপিত হচ্ছে। শেষ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস ‘এই স্লোগান কে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় নানা কর্মচীতে শেখ রাসেল দিবস পালন করেছে বরিশাল জেলা প্রশাসন। এ উপলক্ষে আজ ১৮ অক্টোবর সোমবার সকাল ১১ টায় জেলা প্রশাসন বরিশাল ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং বাংলাদেশ শিশু একাডেমি বরিশালের আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা সভা পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

শুরুতে বরিশাল সার্কিট হাউসের বঙ্গবন্ধু কর্নারে শহীদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বরিশালের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল, বিএমপি পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, ডিআইজি এসএম আখতারুজ্জামান, জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দারসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী। পরে অতিথিরা শিশু রাসেল বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। আলোচনা সভা শেষ বিভাগীয় ও জেলা পর্যায়ে বিভিন্ন বিষয়ের উপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

বিশেষ অতিথি ছিলেন পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আখতারুজ্জামান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদাসহ বরিশাল জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা বরিশাল জেলা ও বিভাগীয় পর্যায়ের শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD