বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন জামাল সভাপতি, ফরিদ সম্পাদক

দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন জামাল সভাপতি, ফরিদ সম্পাদক

Sharing is caring!

ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বরিশালের উজিরপুর উপজেলা দলিল লেখক সমিতির কার্য্য নির্বাহী কমিটির নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে।

বুধবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত স্বতঃস্ফূর্ত ভাবে সমিতির ৬৭ জন ভোটার নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করে। নির্বাচনের দায়িত্ব পালন করে দলিল লেখক সমিতির নির্বাচন পরিচালনা কমিটির সিনিয়র সদস্য লাভলু চাপরাসি ও আলতাফ হোসেন।

নির্বাচনে সভাপতি পদে দুই জন এবং সাধারণ সম্পাদক পদে তিন জন প্রতিদ্বন্ধিতা করেন। সভাপতি পদে মোঃ জামাল হোসেন ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী অনিল চন্দ্র রায় ২৮ ভোট পান।

সভাপতি পদে ভোট বাতিল হয় ৪ টি। সাধারণ সম্পাদক পদে মোঃ ফরিদ হোসেন ২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্ধি প্রার্থী মোঃ লিয়াকত হোসেন ২৩ ভোট এবং মোঃ মাহবুবুর রহমান ১৫ ভোট পান। সাধরণ সম্পদক পদে ভোট বাতিল হয় ০১ টি। অন্যান্য পদে বিনাপ্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন সহ-সভাপতি পদে শহিদুল ইসলাম দুলাল, আবুল বাসার বাদশা, যুগ্ম-সম্পাদক পদে আঃহক, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD