সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
সম্প্রীতির মাধ্যমে সবাই মিলে সোনার বাংলাদেশ গড়বো

সম্প্রীতির মাধ্যমে সবাই মিলে সোনার বাংলাদেশ গড়বো

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, বরিশালে সম্প্রীতি বন্ধন আজকে থেকে না। যুগেযুগে সম্প্রীতির এ বন্ধন চলে আসছে। বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। আমরা এই সম্প্রীতির মাধ্যমে আমরা সবাই মিলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই সোনার বাংলাদেশ গড়বো।

বুধবার দুপুরে নগরের ঐতিহ্যবাহি শ্রী শ্রী শংকর মঠে শারদীয় দুর্গাপূজার মহাঅষ্টমীতে পূজাম-প পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। মেয়র সাদিক আব্দুল্লাহ বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চেতনার ওপর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন তার প্রতীক সাম্প্রদায়িক সম্প্রীতি।

আমার জন্মের পর থেকে বরিশালে সম্প্রীতির বন্ধন দেখে আসছি। আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “ধর্ম যার যার উৎসব সবার” আর এ কথা আমরা মনে প্রাণে ধারন করি। পুজামন্ডপ পরিদর্শনের বিষয়ে তিনি বলেন, আপনাদের যেমন আনন্দ লাগছে আমারও খুব ভালো লাগছে।

এসময় উপস্থিত ছিলেন, মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাস পাপ্পা,শংকর মঠ পূজা উদযাপন কমিটির সভাপতি কিশোর কুমার দে, সাধারণ সম্পাদক লিমন কৃষ্ণ সাহা কানু, কোষাধ্যক্ষ বাপ্পী দাস, সাংগঠনিক সম্পাদক আকাশ দাস, দপ্তর সম্পাদক সৌরভ দে, সাংস্কৃতিক সম্পাদক জয় সরকার প্রমূখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD