সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

বরিশালে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।

Sharing is caring!

আজ ১২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরন প্রকল্প ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের আয়োজনে বরিশাল কাশীপুর ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক দিনব্যাপী প্রশিক্ষনে প্রধান অতিথি ছিলেন ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব একেএম আবদুল আউয়াল হাওলাদার, ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলাম, ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্প পরিচালক মোঃ আবদুল্লাহ আল শাহীন, বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাহজাহান হোসেন। ইসলামিক ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলম হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ শামসুল আলম,বরিশাল হিন্দু ধর্মী কল্যান ট্রাষ্টের ট্রাষ্টি সুরঞ্জিত দত্ত লিটু, বরিশাল উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লিন্টু আন্দ্রীয় হালদার সহ বিভিন্ন ধর্মের নের্তৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি ধর্মপ্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান এমপি বলেছেন, বাংলাদেশের সংবিধানে অসাম্প্রদায়িক দেশের কথা বলা হয়েছে।

আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি।আমরা যে যে ধর্মের মানুষই হইনা কেন আমাদের কতিপয় দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সমাজবদ্ধভাবে সামাজিক জীব হিসেবে এক সাথে কাজ করতে চাই দেশের উন্নয়নে।

অনুষ্ঠানের শুরুতে ধর্মপ্রতিমন্ত্রীসহ অন্যান্য অতিথিরা বরিশাল বিভাগীয় মডেল মসজিদ পরিদর্শন করেন। সেখানে মডেল মসজিদের বিভিন্ন দিক তুলে ধরে প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD