সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে মহানগর ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের অনুকূলে অনুদান প্রদান।

বরিশালে পানিসম্পদ প্রতিমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে মহানগর ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের অনুকূলে অনুদান প্রদান।

Sharing is caring!

হিন্দু ধর্মালম্বীদের সবচে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। বরিশাল জেলা ব্যাপী শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি চলছে। আজ ১১ অক্টোবর সোমবার দুপুর ১২ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে সার্কিট হাউস সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা ২০২১ উদযাপন উপলক্ষে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি এর ব্যক্তিগত তহবিল থেকে মহানগর ও উপজেলার বিভিন্ন পূজামন্ডপের অনুকূলে অনুদান প্রদান করেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে বরিশাল জেলার ৬৩৩ টি পূজামন্ডপের অনুকূলে ৫০০ কাজী করে চাল বিতরণ করা হয়। পাশাপাশি জেলা প্রশাসন বরিশাল এর পক্ষ থেকে ৬৩৩ টি পূজামণ্ডপের জন্য ৬৫০০ টিশার্ট, ৬৫০ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, বিসিবির পরিচালক আলমগীর খান আলো, যুগ্ম আহবায়ক বরিশাল মহানগর যুবলীগ মাহমুদুল হক খান মামুন, ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর বরিশাল সিটি কর্পোরেশন শরীফ মোঃ আনিছুর রহমান (আনিছ শরীফ), উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর এ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, জেলা পূজা উদযাপন পরিষদ এর সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জী, সভাপতি মহানগর পূজা উদযাপন পরিষদ তমাল মালাকার ও সম্পাদক চঞ্চল দাশ পাপ্পাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথি পানিসম্পদ প্রতিমন্ত্রী নিজ হাতে তার ব্যক্তিগত তহবিল থেকে বরিশাল মহানগরী ও জেলার ৬৮ টি পূজামন্ডপের জন্য ৭ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৭৬ হাজার টাকা বিতরণ করা হয়।

পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী পক্ষ থেকে উপহার হিসেবে ৫০০ কেজি করে চালের ডিউ লেটার তুলে দেওয়া হয়। পাশাপাশি জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ৬৩৩ টি পূজামন্ডপের জন্য ৬৫০০ টিশার্ট এবং ৬৩৩ টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। ভক্তরা মা দুর্গার আরাধনায় অপেক্ষা কাঙ্খিত দিনের জন্য। জেলা প্রশাসনের পক্ষ থেকে পূজাকে ঘিরে এরই মধ্যে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। বরিশাল জেলায় মোট পূজা মন্ডপের সংখ্যা ৬৩৩ টি।

এর মধ্যে বাকেরগঞ্জ উপজেলা ৭১ টিকে, গৌরনদী উপজেলা ৮৫ টি, মুলাদী উপজেলা ১১ টি, মেহেন্দিগঞ্জ উপজেলা ২৪ টি, হিজলা উপজেলা ১৫ টি, আগৈলঝাড়া উপজেলা ১৫৯ টি, বাবুগঞ্জ উপজেলা ২৫ টি, বরিশাল সদর উপজেলায় ২৪ টি, বরিশাল মহানগর ৪৪ টি, বানারীপাড়া উপজেলা ৫৯ টি, উজিরপুর উপজেলা ১১৬ টি পূজা মন্ডপ।

প্রস্তুত রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা কার্যক্রম।জেলা প্রশাসক বরিশাল বলেন, পূজা নির্বিঘ্ন করতে নেয়া হয়েছে পর্যাপ্ত ব্যবস্থা। থাকছে পর্যাপ্ত মোবাইল কোর্ট টিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD