সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস পালিত

বরিশালে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে বিশ্ব শিশু দিবস পালিত

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ “শিশুর জন্য বিনিয়োগ করি, সমৃদ্ধ বিশ্ব গড়ি” এই স্লোগানকে কেন্দ্র করে ১০ অক্টোবর রবিবার সকাল সাড়ে ১১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বরিশাল সিটি কর্পোরেশন সৈয়দ মোঃ ফারুক হোসেন, চিফ ইউনিসেফ বরিশাল জোন এএইচ তৌফিক আহমেদ, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল মোঃ মোজাম্মেল হোসেন, সাবেক জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজলসহ সুধীজন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২১ এর বিভিন্ন দিক তুলে ধরে অতিথিরা আলোচনা করেন। আলোচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD