শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে পাচঁ ইঞ্চিন চালিত নৌকাসহ ২২ জেলে আটক।

পটুয়াখালীর বাউফলে পাচঁ ইঞ্চিন চালিত নৌকাসহ ২২ জেলে আটক।

Sharing is caring!

পটুয়াখালী জেলা  প্রতিনিধি: পটুয়াখালীর বাউফলে ১শ‘ ৫০কেজি মা ইলিশ, ১৩ লক্ষ মিটার সুতার জাল,দেড় লক্ষ মিটার কারেন্ট জাল ও ৫ টি ইঞ্চিন চালিত নৌকাসহ ২২ জেলেকে আটক করেছে কালাইয়া নৌ পুলিশ।

জানাযায়, গতকাল রাত নয়টা থেকে আজ ৯ অক্টোবর বেলা এগারোটা পর্যন্ত তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে এসব মাছ ও জাল ও ইন্জিন চালিত ট্রোলার জব্দ করা হয়। পরে আটককৃত ২২ জেলের মধ্যে ১০ জনের নামে বাউফল থানায় মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। অপর ১২ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেখা রেখে ছেরে দেয়া হয়। দুপুরে জব্দকৃত মাছ বিভিন্ন এতিমখানার মাদ্রাসার ছাত্রদের মাঝে বিতরন করা হয় এবং জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানা যায়।

কালাইয়া নৌ পুলিশ ফাড়ীর ইনচার্জ এসআই গিয়াস উদ্দিন জানান, মা ইলিশ রক্ষায় ২২ দিনের অবরোধ সফল করতে অসাধু জেলেদের বিরুদ্ধে নৌ পুলিশের অভিযান অব্যাহত আছে থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD