বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

বরিশালে সাংবাদিক ‍আলম রায়হানের ‍উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে জেষ্ঠ্য সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন এবং সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার ৫ই অক্টোবর সকাল ১১ টায় নগরীর টাউন হল চত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এম আরিফুর রহমানের সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, বরিশালের দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও সিনিয়র সাংবাদিক আলম রায়হানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। উক্ত সমাবেশ ও মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-নিউজ ২৪ ও বাংলাদেশ প্রতিদিনের বরিশাল ব্যুরো প্রধান রাহাত খান, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান গিয়াসউদ্দিন সুমন, বরিশাল নিউজ এডিটর কাউন্সিল’র সহ-সভাপতি সৈয়দ মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক রিপন হাওলাদার সহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট আলম রায়হানকে হত্যা চেস্টার মামলায় শীর্ষ মাদক কারবারি সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় নগরীর বটতলা থেকে সন্ত্রাসী তৌহিদকে গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। উল্লেখ্য, ২রা অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে একদল সন্ত্রাসী তার পত্রিকা অফিসে ঢুকে এলোপাথারি পিটিয়ে ও কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় বরিশালের সাংবাদিকদের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD