শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল
ভবানীপুরে জয়, মমতাই থাকছেন মুখ্যমন্ত্রী

ভবানীপুরে জয়, মমতাই থাকছেন মুখ্যমন্ত্রী

Sharing is caring!

অনলাইন ডেক্স: সব উৎকণ্ঠার অবসান হয়েছে, ভবানীপুরে ৫৮ হাজার ৮৩২ ভোটে জিতেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা ব্যানার্জী। ফলে ভারতের পশ্চিমবঙ্গের মসনদ তার দখলেই থাকছে।

সেই সঙ্গে ভবানীপুরে জয়ের হ্যাটট্রিক করেছেন দিদি।

মুখ্যমন্ত্রীর কুরশি দখলে রাখতে এই উপ-নির্বাচনে জয়ের বিকল্প ছিল না তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জীর। যদিও তার জয়ী হওয়া নিয়ে তেমন সংশয় ছিল না দলের কর্মী-সমর্থকদের মধ্যে। শুধূ কত ভোটের ব্যবধানে দিদি জিতবেন তা নিয়ে জল্পনা ছিল তুঙ্গে।

ভবানীপুর বিধানসভা আসনের উপ-নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার (৩০সেপ্টেম্বর)।   রোববার (৩ অক্টোবর) ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হলো।

এই উপ-নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পদে মমতা আর থাকতে পারছেন কিনা তা নিয়ে বেশ কিছুদিন ধরেইআলোচনা চলছিল। রোববার (৩ অক্টোবর) ভোটের ফলাফল ঘোষণার মাধ্যমে সেই ভাবনার অবসান ঘটলো।

৫৭ শতাংশেরও বেশি মানুষ ভোট দিয়েছেন ভবানীপুর উপ-নির্বাচনে। গত ২৬ এপ্রিলের বিধানসভা ভোটে এই কেন্দ্রে ভোট পড়েছিল প্রায় ৬২ শতাংশ। তৃণমূলের প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় জয়ী হয়েছিলেন ২৮ হাজার ৭১৯ ভোটের ব্যবধানে।

২০১১ সালেও মুখ্যমন্ত্রী হওয়ার পর এ কেন্দ্র থেকেই উপ-নির্বাচনে জিতেছিলেন মমতা। সেবার ভোট পড়েছিল ৪৫ শতাংশেরও কম। মমতা জিতেছিলেন ৫৪ হাজারের কিছু বেশি ভোটে। ভবানীপুরে এবার মোট প্রার্থী ছিলেন ১২ জন। নির্বাচনে বিজেপি থেকে মমতার বিরুদ্ধে  প্রতিদ্বন্দ্বিতা করেন আইনজীবী প্রিয়ঙ্কা টিবরেওয়াল।

গত মে মাসে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ জয় লাভ করে পশ্চিশ্চমবঙ্গের মসনদ ধরে রাখতে পারলেও দলীয় প্রধান মমতা ব্যনার্জি। দল বিপুল বিজয়লাভ করার পর ৫ মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তৃণমূলনেত্রী। তবে, সেই শপথের মেয়াদ ৪ নভেম্বর শেষ হচ্ছিল মমতার। তার আগেই উপ-নির্বাচনের দিন ঘোষণা করে রাজ্য নির্বাচন কমিশন। এতে নিজের পুরনো কেন্দ্র ভবানিপুরেই প্রার্থী হন পশ্চিমবঙ্গের দিদি মমতা ব্যানার্জি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD