সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
নারীর মরদেহ উদ্ধার

নারীর মরদেহ উদ্ধার

Sharing is caring!

বরিশালে নিজ বাড়ি থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নগরীর পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়কের বাড়ি থেকে সোমবার সকালে সালেহা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

সালেহা সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার এনামুল হক এবং উপ পুলিশ কমিশনার (উত্তর) জাকির হোসেন মজুমদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সালেহা বেগম সোনালী ব্যাংকে ২৫ বছর চাকরি করে তার প্রতিবন্ধী ছেলেকে দেখাশোনা করার জন্য ২০০৫ সালে স্বেচ্ছায় অবসরে যান। এরপর তিনি পশ্চিম কাউনিয়া হাওলাদার সড়ক এলাকার জমিতে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস শুরু করেন। তার স্বামী ও ছেলে মারা যাওয়ার পর দুই মেয়ে সূচি ও সুমাকে নিয়ে থাকতেন।

বড় মেয়ে সুমার বিয়ে হলে তিনি তার স্বামীর সঙ্গে ঢাকায় চলে যান। আর ছোট মেয়ে সূচি মার সঙ্গে বরিশালেই থাকতেন। দুদিন আগে অফিসের কাজে সূচি ঢাকায় যান। রোববার বাসায় ফোন দিয়ে মাকে না পেয়ে প্রতিবেশী হেলেনাকে খোঁজ নিতে বলেন। হেলেনা পর দিন ওই বাসায় যান। কলিং বেল দিয়েও কোনো সাড়া শব্দ না পেয়ে মই এনে দেয়াল টপকে বাড়ির মধ্যে ঢুকে জানালা দিয়ে মরদেহ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিক তারা ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে দরজা ভেঙে ভেতেরে ঢুকে সালেহার মরদেহ উদ্ধার করে।

ওসি আজিমুল করিম জানান, সকাল ৭টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটা স্বাভাবিক মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD