সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সাথে ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর।

বরিশালে জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সাথে ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষর।

Sharing is caring!

দেশে দ্বিতীয় দফায় করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে সরকার করোনা ভাইরাস প্রতিরোধে দেশব্যাপী সরকারি বিধি-নিষেধ (লক ডাউন) ঘোষণা করেন। এমন পরিস্থিতিতে বরিশাল শহরের ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসনের সহযোগিতায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রতিদিন দুপুরে ৩ শতাধিক সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে রান্না করা উন্নত মানের খাবার বিতরণ করে আসছে।

এছাড়া করোনা প্রতিরোধে বরিশাল নগরীতে প্রচার প্রচারণা চালানোর পাশাপাশি সচেতনতা সৃষ্টির কাজ করেন। আজ ১৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন ও ইউনিসেফ এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও ইউনিসেফ এর সাথে ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর পক্ষে চুক্তি স্বাক্ষর করেন সহকারী কমিশনার ও এনডিসি বরিশাল মোঃ নাজমূল হুদা।

এসময় ১০ টি যুব স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষে সংগঠনের সভাপতি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার ইউনিসেফ বরিশাল বিভাগ সনজিত কুমার দাস, ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি সম্পাদক উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা সংগঠনের সভাপতি সম্পাদকের সাথে ৩ মাসের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। সংগঠনগুলো হচ্ছে-এসএনডিসি, লাল সবুজ সোসাইটি, বরিশাল ব্লাড ডোনার্স ক্লাব, হাসিমুখ পরিবার, মানবী, ইয়ূথ প্ল্যান ফর সোসাইটি, সহচরী, উচ্ছ্বাস, অসহায় মানুষের পাশে এবং আহার।

এই ১০ টি স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল নগরীর পিছিয়ে পরা জনগোষ্ঠীকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। কোভিড-১৯ মোকাবেলায় জনসম্পৃক্ততা ও সচেতনতা তৈরী করার লক্ষ্যে স্থানীয় ইউনিসেফ-বরিশাল এর আর্থিক সহায়তায় যুব স্বেচ্ছাসেবী সংগঠন গুলোকে এ কাজে সম্পৃক্ত করে জনসচেতনতা বাড়ানোর জন্য জেলা প্রশাসন বরিশাল তাদের সাথে নিয়ে কাজ করবে।

যুব স্বেচ্ছাসেবী সংগঠন প্রধানত কোভিড ভ্যাকসিন রেজিস্ট্রেশন, ক্যাম্পেইন, এলাকায়মিটিং, ডায়লগ, মাইকিং ও কাউন্সিলিং এর মাধ্যমে জন সচেতনতা তৈরী করবে। যুব স্বেচ্ছাসেবী সংগঠন জেলা প্রশাসন, সরকারী অন্যান্য বিভাগ ও জন প্রতিনিধিদের সাথে সমন্বয় করে কাজ বাস্তবায়ন করবে। তারা জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মিটিং, প্রশিক্ষণ বা কর্মশালায় অংশগ্রহণ করবে। জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল থেকে “নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) কে যুব স্বেচ্ছাসেবী সংগঠনের কাজগুলো বাস্তবায়ন, পরিবীক্ষন ও মূল্যায়নের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা হিসেবে মনোনীত করা হয়। জেলা প্রশাসন, বরিশাল ও যুব স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে আলাপ-আলোচনার ভিত্তিতে এই কার্যপরিধি তৈরী করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD