বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পটুয়াখালীর বাউফলে লঞ্চঘাট পন্টুনে প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ।

পটুয়াখালীর বাউফলে লঞ্চঘাট পন্টুনে প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ।

Sharing is caring!

পটুয়াখালীর বাউফলে এক প্রতিবন্ধী ভিক্ষুকের লাশ উদ্ধার করা হয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) ২১ ইং তারিখ  ভোরে উপজেলার কালাইয়া লঞ্চঘাট পন্টুন থেকে ওই লাশ উদ্ধার করে কালাইয়া নৌ পুলিশ। ওই প্রতিবন্ধী ব্যক্তির নাম নাসির মোল্লা (৪২)। তিনি উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠি গ্রামের ইসমাইল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১০টায় কালাইয়া লঞ্চঘাট এলাকায় ভিক্ষা করেছে নাসির। রাতে দোকানপাট বন্ধ হলে তিনি পন্টুনের একপাশে ঘুমিয়ে পড়েন। সকালে ঘাটের শ্রমিকরা তাকে মৃত দেখে পুলিশে খবর দেন।

ঘাট ইজারাদারের প্রতিনিধি শামিম আহম্মেদ বলেন, বুধবার রাতে নাসির খুব অসুস্থ অবস্থায় লঞ্চঘাট পন্টুনে আসেন। রাতে তিনি পন্টুনে ঘুমিয়ে পড়েন। সকালে লাশ দেখে আমরা পুলিশকে খবর দেই।

কালাইয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন বলেন, নাসিরের পরিবারকে খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD