সোমবার, ০৯ মার্চ ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড
কুয়াকাটা-যশোরগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে খালে, আহত ১৩

কুয়াকাটা-যশোরগামী বাস নিয়ন্ত্রন হারিয়ে খালে, আহত ১৩

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুয়াকাটা থেকে যশোরগামী কুয়াকাটা এক্সপ্রেস রাস্তার মোড়ে কালভার্টের উপর উঠতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী কচ্ছপ খালী খালে পড়ে যায়। শুক্রবার রাত পৌনে নয়টার দিকে কুয়াকাটা কলাপাড়া মহাসড়কের নবীনপুর এলাকায় এ ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়দের সহায়তায় ১৩ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আহতদের তাৎক্ষনিক কুয়াকাটা (তুলাতলী) হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়। সেখান থেকে ৬ জনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স এবং বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। আহতরা হচ্ছেন পটুয়াখালীর মাসুদ রানা, খুলনার মো: ইমরান হোসেন, সুমন, মনিরা, মো: আশিক ,যশোরের মো: জাহাঙ্গীর, প্রান্ত, ও মারুফ, নড়াইলের নাইম এবং নাটোরের আলম। এদের বেশির ভাগই কুয়াকাটায় বেড়াতে আসা পর্যাটক।

মহিপুর থানার ওসি (তদন্ত )মো: আবুল খায়ের জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে কলাপাড়া ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় গাড়িটি উদ্ধার করা হয়েছে। তবে কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি, গাড়ীর চালক এবং হেলপারকে পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD