বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কলাপাড়ায় শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সভা

কলাপাড়ায় শিক্ষার্থীদের খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: মাধ্যমিক পর্যায়ের কিশোর কিশোরী শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কাজ করছে মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা।তারই ধারাবাহিকতায় পটুয়াখালীর কলাপাড়ায় কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার স্বাস্থ্য বিধি মেনে  দিনব্যাপী উপজেলার লালুয়া ইউপির জনতা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ও অভিভাবকদের নিয়ে মাঠ পর্যায়ে কিশোর কিশোরীদের পুষ্টি চাহিদা, নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্হ্যবিধি সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ পুষ্টি কার্যক্রম (ফিড দি ফিউচার) মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউ,এস,এইড) এ কার্যক্রমের আয়োজন করে।

বেলা এগারোটায় লালুয়া বানাতীবাজারের কলাউপাড়ায় অভিভাবক মোঃ বশির হাওলাদারের বাড়িতে প্রথম পর্বের কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপের অনুষ্ঠান বালিয়াতলীর বলিপাড়ায় অভিভাবক মোঃ কিশোর হাওলাদারের বাড়িতে দুপুরে অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে ১৫ জন কিশোর কিশোরী এবং ৫ জন অভিভাবক অংশ গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন ফিড দি ফিউচার প্রকল্পের উপজেলা ভারপ্রাপ্ত ম্যানেজার মিল্টন মন্ডল, লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষিবিদ মোঃ আহসান হাবিব, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এর আগে নিরাপদ খাদ্য এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে কিশোর কিশোরী ক্লাবের কমিটি গঠন করা হয়। এতে কিশোর কিশোরী ৩০ জন, দলনেতা ০২ জন এবং শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সমন্বয়ে কমিটির সদস্য ১২ জন করা হয়।

লালুয়া জনতা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কৃষিবিদ আহসান হাবিব জানান, শিক্ষার্থীদের নিরাপদ খাদ্য এবং পুষ্টি, সঠিক নিয়মে হাত ধোয়া, নিরাপদ পায়খানা ব্যাবহার, বাল্যবিবাহের উপকারিতা এবং প্রতিরোধের উপায় এবং স্বাস্থ্য বিধির বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। প্রোগ্রামটি শিক্ষার্থীদের জীবন গঠনে সুফল বয়ে আনবে বলে তিনি জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD