মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে ধর্ষনের অভিযোগ।।

ব্যবসায়ীর বিরুদ্ধে শিশু গৃহকর্মীকে ধর্ষনের অভিযোগ।।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি।।পটুয়াখালীর কলাপাড়ায় রফিকুল ইসলাম মৃধা (৫০) নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে এক শিশু গৃহকর্মীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল রাত বারোটায় ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, অভাবের তাড়নায় প্রায় ৪ মাস আগে ওই শিশুকে রফিকুল ইসলাম এর পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন বাড়িতে গৃহকর্মীর কাজে দেন তার পিতা। তিনতলা বাড়ির নিচ তলায় থাকতে দেয় ওই শিশু গৃহকর্মীকে। গত ০৯ আগষ্ট রাতের খাবার শেষে কক্ষের ছিটকানি ভাঙা থাকায় দরজা চাপিয়ে ঘুমিয়ে পরে ওই শিশু। রাত দেড়টার দিকে রফিকুল ইসলাম ওই শিশু গৃহকর্মীর ঘরে প্রবেশ করে মুখ চেপে তাকে জোরপূর্বক ধর্ষন করে। পরের দিন ওই শিশু অসুস্থতার কথা বলে নিজ বাড়িতে চলে আসে এবং রফিকুল ইসলামের বাড়িতে কাজে যাবেনা বলে তার পরিবারকে জানায়। পরে গতকাল তার মাকে ধর্ষনের বিষয়টি খুলে বলে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী হাসপাতালে পাঠানো হয়েছে। আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD