সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ফি মওকুফের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বরিশালে ফি মওকুফের দাবিতে হাতেম আলী কলেজ শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ অনার্স সম্মান দ্বিতীয় বর্ষের পরীক্ষার সেশন চার্জ ও পরীক্ষার রেজিস্ট্রেশন ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষার্থীরা।

১২ ই আগষ্ট বৃহঃবার সকাল সাড়ে ১০টায় নগরীর চৌমাথা মহাসড়কে তারা অবরোধ করে আন্দোলন কর্মসূচি শুরু করে।এ সময় সড়কের দুই পাশে গাড়ির আটকা পড়ে তীব্র যানজটের সৃস্টি হয়। এ সময় শিক্ষার্থীরা জানান, করোনাকালে দীর্ঘ দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে, অথচ কলেজ কর্তৃপক্ষ সেমিনার, স্কাউট, শিক্ষাসফর, ম্যাগাজিনসহ বিভিন্ন অযাচিত খাতে ফির নামে অর্থ আদায় করার জন্য টাকা ধার্য করেছে, যা বর্তমানে শিক্ষার্থীদের পক্ষে দেওয়া সম্ভব নয়।

এ অবস্থায় অযাচিত ফি মওকুফ করে শুধু বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফি ধার্যের দাবি জানিয়েছেন। তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ বিষয়ে কলেজ অধ্যক্ষ প্রফেসর ইমামুল হক জানিয়েছেন, তারা বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত এর সমাধান হবে আশা করা যাচ্ছে। দীর্ঘ সময় যানজট সৃষ্টি করে আন্দোলন করা শেষে অধ্যক্ষের আশ্বাসে শিক্ষার্থীরা দুপুর ১ টা ৩৫ মিনিটে আন্দোলন কর্মসূচি বন্ধ করে নিজস্ব কলেজ ক্যাম্পাসে অবস্থান নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD