সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বিসিসির ৪১৫ কোটি টাকার বাজেট

বিসিসির ৪১৫ কোটি টাকার বাজেট

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) ২০২১-২২ অর্থবছরের জন্য ৪১৫ কোটি ৭২ লাখ ৩৭ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে। প্রস্তাবিত বাজেট প্রায় ৭৯ ভাগ সরকারি অনুদাননির্ভর। সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ মঙ্গলবার অনলাইন সভায় নতুন বাজেট ঘোষণা করেন।

বাজেটে উন্নয়ন প্রকল্পের জন্য ৩২১ কোটি ১৮ লাখ ৭১ হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে থাকবে নিজস্ব উৎস থেকে ৬৫ দশমিক শূন্য ৬ কোটি, থোক ও বিশেষ থোক থেকে ৪৫ কোটি, সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্পের ২১১ দশমিক ১২ কোটি টাকা।

উন্নয়ন খাতে রাস্তা, ড্রেন, কালভার্ট, পুকুর, খাল সংরক্ষণ এবং বিভিন্ন স্থানে ভৌত অবকাঠামো নির্মাণ, পুনর্নির্মাণ ও সংরক্ষণ খাতে ২৬৪ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে।

নতুন করারোপ না করেই ২০২১-২২ অর্থবছরে সিটি করপোরেশনের রাজস্ব আয় ধরা হয়েছে ১১৩ কোটি ৫৬ লাখ ৭০ হাজার টাকা। প্রকল্প ও সরকারি অনুদাননির্ভর আয় প্রত্যাশা করা হয়েছে ২৬৫ কোটি ২০ লাখ ৩৩ হাজার টাকা।

তবে গত অর্থবছরে (২০২০-২১) প্রস্তাবিত সরকারি অনুদাননির্ভর বাজেটের বিপরীতে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৬ শতাংশ। বিগত অর্থবছরে প্রকল্পের বিপরীতে বরাদ্দ না থাকায় ৩৯ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার টাকার উন্নয়ন কাজ হয়। এর মধ্যে ৫২ শতাংশ অর্থাৎ ২০ কোটি ৫২ লাখ ২৩ হাজার টাকা ছিল বিসিসির নিজস্ব অর্থ। ২০১৯-২০ অর্থবছরেও প্রকল্পের বরাদ্দ না পাওয়ায় নগরীতে কয়েক কিলোমিটার সড়ক সংস্কার ছাড়া দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি।

গত অর্থবছরে উন্নয়ন বরাদ্দ না পাওয়ার পরও চলতি অর্থবছরে ৭৯ ভাগ সরকারি অনুদাননির্ভর বাজেট দেওয়ার কারণ সাংবাদিকরা জানতে চাইলে মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ বলেন, নিজস্ব আয় বাড়িয়ে বিসিসি স্বনির্ভর হওয়ার পথে। কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতি বন্ধ করতে পারায় নিজস্ব আয় আগের চেয়ে অনেক বেড়েছে। মন্ত্রণালয়ে জমা দেওয়া উন্নয়ন প্রকল্পগুলো অনুমোদন হবে কিনা, এ-সংক্রান্ত সুস্পষ্ট কোনো জবাব দেননি মেয়র।

২০২০-২১ অর্থবছরে বাজেটে সরকারি অনুদাননির্ভর ২৮৩ কোটি ৪০ লাখ টাকার উন্নয়ন প্রকল্প দেখানো হয়েছিল। এর বিপরীতে সরকারি বিশেষ অনুদান এবং সরকারি ও বৈদেশিক সাহায্যপুষ্ট প্রকল্প বাবদ ১৭ কোটি ৯১ লাখ ৪২ হাজার টাকা বরাদ্দ পেয়েছে বিসিসি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD