শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বুলেট আটক

নগরীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বুলেট আটক

Sharing is caring!

বরিশালে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসা মাসুম খান বুলেটকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ। গতকাল রবিবার গোয়েন্দা পলিশ নগরীর বৈদ্যপাড়া থেকে দুইজন নারীসহ বুলেটকে বিপুল পরিমান ফেন্সিডিল সহ আটক করেছে বলে জানিয়েছেন এলাকাবাসী।

দুই নারী যশোর থেকে ফেন্সিডিলের চালান নিয়ে বুলেটের কাছে আসে। আটকের প্রায় ২৪ ঘন্টা পার হলেও তথ্য দিতে লুকোচুরি দেখা গেছে অনেকটা তবে এবিষয়ে ডিবির এস আই সুজিত গোমোস্তা  বলেন তাদের কাছ থেকে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের তোতা মিয়ার ছেলে ও আওয়ামীলীগ নেতা খান শাহিনের ভাই এই মাসুম খান বুলেট।

এর আগেও এ্যাডভোকেট লিখনের চেম্বার থেকে একাধিকবার তার ফেন্সিডিল উদ্ধার হলেও অজ্ঞাত কারনে পার পেয়ে যায় বুলেট। এ্যাডভোকেট লিখন ও মাসুম খান বুলেট বরিশালে দীর্ঘদিন যাবত ইয়াবা ফেন্সিডিলের বাণিজ্য চালিয়ে আসছে। বরিশাল সদর উপজেলার বাসিন্দা বুলেট নগরীর কালিশাহ সড়কে বাসা নিয়ে থাকেন আর সেখানে বসেই মোবাইল ফোনের মাধ্যমে গড়ে তুলেছে মাদকের ভয়াল সিন্ডিকেট।

গতবছর যশোরে ফেন্সিডিল আনতে গিয়া আটক হয় বুলেটের সহযোগীরা তখন পালিয়ে আসে এই মাসুম খান বুলেট। সেই মামলায়ও পলাতক আসামি বুলেট বরিশালে প্রকাশ্যে চালিয়ে আসছিলো মাদক বাণিজ্য। তবে শেষ রক্ষা হয়নি। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন ডিবির এস আই সুজিত গোমোস্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD