বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
গলাচিপায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

গলাচিপায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

Sharing is caring!

মোঃ নাসির উদ্দীন গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ ‘বঙ্গমাতা সংকটে সংগ্রামে নির্ভীক সহযাত্রী’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে পটুয়াখালীর গলাচিপায় শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। রবিবার সকাল ১০টায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানের সাথে যুক্ত হন উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মনিরুল ইসলাম ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মস্তফা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক, গণমাধ্যম কর্মী ও উপকারভোগীরা।

আলোচনা সভা শেষে সাত জন উপকারভোগীর মাঝে শেলাই মেশিন বিতরণ ও চার জন অস্বচ্ছল অসহায় ব্যক্তির মাঝে তাদের মোবাইলে নগদের মাধ্যমে দুই হাজার টাকা প্রদান করা হয়। দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD