বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত গেপ্তার

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত গেপ্তার

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক : হাতিয়ায় কোস্টগার্ডের ঝটিকা অভিযানে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত ইলিয়াস আটক । আজ ৫ আগস্ট দিবাগত রাত ১টা ৫ মিনিটের সময় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া টিম এ অভিযান পরিচালনা করেন। কোস্টগার্ডের গোয়েন্দা সূত্র জানায়, বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোনের অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া টিম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)’র সমন্বয়ে একটি যৌথ টিম নোয়াখালীর হাতিয়া উপজেলার মেঘনা নদীর নিঝুম দ্বীপে অভিযান চালায়।

এ সময় নিঝুম দ্বীপ এলাকার ডুবাইর খাল সংলগ্ন মদিনা গ্রামে অভিযানকালে ডাকাতের আস্তানা থেকে ইলিয়াস বাহিনীর প্রধান ইলিয়াসকে আটক করে। এসময় আস্তানা থেকে ১টি একনলা শর্টগান, ৩ রাউন্ড তাজা গোলা, ৩টি অবৈধ পাইরোটেকনিক, ২টি দেশীয় রামদা এবং ২টি দেশীয় দা উদ্ধার করা হয়।

আটককৃত ইলিয়াস নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন নিঝুমদ্বীপ এলাকার মৃত মোঃ সিরাজ উদ্দিন এর ছেলে। পরবর্তীতে আটকৃত ডাকাত সর্দার ইলিয়াসকে উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ হাতিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের এখতিয়ারভুক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন, জনপিরাপত্তার পাশাপাশি বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্টগার্ডের নিয়মিত অভিযান চলমান আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানান লেঃ কমান্ডার আমিরুল হক ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD