বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরে মুক্তিযোদ্ধা হত্যা আটক ১, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

উজিরপুরে মুক্তিযোদ্ধা হত্যা আটক ১, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

Sharing is caring!

বরিশাল : বরিশালের উজিরপুরে বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার তালুকদারের হত্যার ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যায় জড়িত আকব্বর সেপাইয়ের স্ত্রী আকলিমাকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে পুলিশ। বীর মুক্তিযোদ্ধার লাশ নিজ বাড়ীতে পৌঁছালে কান্নায় ভেঙ্গে পরে তার সহকর্মীরা ও এলাকাবাসী।

এলাকায় শোকের ছায়া নেমে আসে। আজ ( ৩০ জুলাই শুক্রবার) বিকাল সাড়ে ৫ টায় বামরাইল ইউনিয়নের আটিপারা মঈনুল ফাজিল মাদ্রাসার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব ওনার প্রদান করে তার লাশ দাফন করা হয়েছে। পরিবারের সকলে গুরুত্বর আহত হওয়ায় কেউ জানাযায় অংশগ্রহন করতে পারিনি। প্রশাসনের পক্ষে গার্ড অব ওনার প্রদান করেন এস আই জসিম উদ্দিনসহ সংঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রনতী বিশ্বাস, উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গিয়াস উদ্দিন বেপারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশীদ, মুক্তিযোদ্ধা ডাঃ আ ন ম আব্দুল হাকিম, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ, ইউপি চেয়ারম্যান ইউসুফ হোসেন হাওলাদার প্রমুখ।

জানাযায় অংশগ্রহন নেয়া হাজার হাজার সাধারণ মানুষ এই হত্যায় যারা জড়িত তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এসময় উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতারা এই হত্যার সঠিক বিচারের আশ্বাস দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ আসে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ আলী আর্শাদ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা না হলেও আমরা এই হত্যাকান্ডে জড়িত একজন নারী আসামিকে ৫৪ ধারায় গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছি। । মামলা হলে ওই নারী আসামীকে হত্যা মামলায় গ্রেফতার দেখানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD