বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কঠোর লকডাউনে কলাপাড়ায় নয় জনকে অর্থদণ্ড।

কঠোর লকডাউনে কলাপাড়ায় নয় জনকে অর্থদণ্ড।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় লকডাউন না মানায় এবং স্বাস্থ্য বিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নয় জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে। শুক্রবার বেলা ১০.৩০টা থেকে শুরু করে দুপুর ১২.৩০টা পর্যন্ত কলাপাড়া পৌর শহরের সদর রোড, বাদুরতলী এবং টিয়াখালী ইউপির রজপাড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

এ সময় সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন ২০১৮ এর ২৪/১ ধারা লংঘনে ২৪/২ ধারায় এবং সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ এবং ৭২ ধারামতে নয় জনকে সর্বমোট চার হাজার তিনশত টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

মোবাইল কোর্ট পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট জগৎ বন্ধু মন্ডল জানান, লকডাউনের প্রথম দিনে কলাপাড়া পৌর শহরের বিভিন্ন পয়েন্টে স্বাস্থ্য বিধি অমান্য করায় নয় জনকে পৃথক মামলায় অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধারা অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD