মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
হজ্ব যাত্রীদের চোখের পানি দেখতে চাই না : ধর্ম প্রতিমন্ত্রী

হজ্ব যাত্রীদের চোখের পানি দেখতে চাই না : ধর্ম প্রতিমন্ত্রী

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ‘হাজীদের চোখের পানি দেখতে চাই না। যদি কারো কোনো কর্মকাণ্ডের দ্বারা হাজীদের চোখে পানি পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রণালয়ের কোনো অনিয়ম মেনে নেওয়া হবে না। কথা নয়, কাজ দিয়েই তা প্রমাণ করতে চাই।’ 

আজ শুক্রবার (১১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ শহরের নিজ বাসভবনে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন নবগঠিত মন্ত্রিপরিষদে নিযুক্ত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।

সব ধর্মের জন্য সমান সুযোগ ও প্রাপ্য দেওয়ার চেষ্টা করা হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, হজ্ব পালনকারীদের যাতে কোনো ধরনের সমস্যা পোহাতে না হয় সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। হজ্ব পালনকারীদের সমস্যা হবে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনোভাবেই পছন্দ করেন না। আমার দায়িত্ব হবে আল্লাহর মেহমানদের সঠিকভাবে হজ্ব পালনের সুযোগ করে দেওয়া। তাদের চোখের পানি যেন কোনোভাবেই না পড়ে সেই কাজটি আমি চ্যালেঞ্জ নিয়ে করবো। আমি নিজে কোনো দুর্নীতি করবো না, অন্য কাউকেও দুর্নীতি করতে দেওয়া হবে না। শুধু মুসল্লিদের নয় হিন্দু, খ্রিষ্টান ও বৌদ্ধ ধর্মালম্বীদেরও সমান সুযোগ দেওয়া হবে।

মতবিনিময়সভায় স্থানীয় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ মোহম্মদ রুহুল আমিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর প্রতিমন্ত্রী টুঙ্গিপাড়ায় গওহরডাঙ্গা মাদ্রাসায় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সদর সাব হুজুর শামছুল হক ফরিদপুরীর কবর জিয়ারত ও সদ্য প্রয়াত টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল হালিম গিমাডাঙ্গা গ্রামের বাড়িতে গিয়ে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD