বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
করোনায় কলাপাড়া এলজিইডি অফিস কর্মচারীর মৃত্যু।

করোনায় কলাপাড়া এলজিইডি অফিস কর্মচারীর মৃত্যু।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা স্থানীয় সরকার ও প্রকৌশল বিভাগের (এলজিইডি) অফিস কর্মচারী মো.খোকন মাতুব্বর(৫৫) মৃত্যু বরন করেছেন। বুধবার দুপুরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়। মৃতের গ্রামের বাড়ি পটুয়াখালীর মাদারবুনিয়া ইউনিয়নের চালিতাবুনিয়া গ্রামে। তিনি ওই এলাকার দিনু মাতুব্বরের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, খোকন মাতুব্বর কলাপাড়া এলজিইডি অফিসে এমএলএস পদে কর্মরত ছিলেন। চার জুলাই অসুস্থ বোধ করলে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে করোনা টেস্ট করাতে দিলে ফলাফল পজিটিভ আসে। ১২ জুলাই বেশি অসুস্থ হয়ে পড়লে তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুর দুইটায় তার মৃত্যু হয়। মৃত্যু কালে তিনি স্ত্রী, তিন পুত্র এবং এক কন্যা সন্তান রেখে গেছেন। গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে বলে জানা গেছে।
তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন কলাপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীরা।

উপজেলা এলজিইডি কর্মকর্তা মোহর আলী জানান, খোকন মাতুব্বরের মৃত্যুতে আমরা শোকাহত। তিনি আরও জানান, তিনি একজন সৎ এবং কর্মঠ কর্মচারী ছিলেন। তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD