মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
ঝালকাঠি করোনায় ভাসমান নৌকার হাটে হানা

ঝালকাঠি করোনায় ভাসমান নৌকার হাটে হানা

Sharing is caring!

বরিশাল : শতবর্ষী নৌকার হাটে করোনার হানায় দিশাহারা নৌকা ব্যাবসায়ীরা। ঝালকাঠির নৌকা শিল্প করোনার প্রভাবে ব্যাপক ভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পরেছে। মিন্ত্রীর অভাবে নৌকা তৈরি যেমন ক্ষতিগ্রস্থ হচ্ছে তেমনি স্থানীয় হাটে দূর-দূরান্তের ক্রেতারও আসতে পারছেন না। খাল-বিল, নদী-নালা বেষ্টিত ঝালকাঠি এবং এর আশে পাশের জেলা গুলোতে বর্ষা মৌসুমে নৌকার কদর অন্য যেকোন সময়ের তুলনায় অনেক বেড়ে যায়।

বিশেষ করে কৃষকদের কাছে। ধান কাটা, বাগান থেকে পেয়ারা, আমড়া, বিভিন্ন শাক-সব্জিসহ অন্যান্য ফসল সংগ্রহ এবং বাজারজাত করার কাজে নৌকার বিকল্প নেই। চলতি মৌসুমের শুরু থেকেই পর্যাপ্ত বৃষ্টিপাত হওয়ায় ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের নদী-নালা খালবিল গুলো পানিতে টৈ-টম্বুর হয়ে হয়ে গেছে। এতে নৌকা নির্ভার এসব এলাকায় নৌকার চাহিদা থাকলেও করোনার বিরুপ প্রভাব পরেছে এ শিল্পের ওপর।

একদিকে যেমন প্রয়োজনীয় মিস্ত্রী পাওয়া যাচ্ছেনা অন্যদিকে তেমন দূর-দূরান্ত থেকে করোনার ভয়ে ক্রেতারা আসছেন না স্থানীয় নৌকার হাটে। একশ বছরের পুরানো ঝালকাঠির সিমান্তবর্তী আটঘর হাট ঘুরে দেখা গেছে আগের বছরের তুলনায় সিকিভাগ নৌকাও হাটে আসেনি। বিক্রেতারা জানিয়েছেন, কাঠসহ নৌকা তৈরির উপকরনের দাম বাড়লেও বাড়েনি নৌকার দাম। ক্রেতা কম থাকায় চাহিদাও কম। ফলে এ শিল্পের সংগে জড়িতরা বিপাকে পরেছেন। অন্যদিকে ক্রেতার বলছেন নৌকার দাম আগের বছরের তুলনায় অনেক বেশি।

এ ব্যাপারে ঝালকাঠি জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, স্থানীয় নৌকা শিল্পর ওপর করোনার প্রভাব পরার বিষয়টি জানা থাকার কথা স্বীকার করে ঝালকাঠির জেলা প্রশাসক জানিয়েছেন, এ শিল্পের সাথে জড়িত ক্ষতিগ্রস্থদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD