সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে লকডাউনের ৬ষ্ঠ দিনে বেড়েছে মানুষের চলাচল

বরিশালে লকডাউনের ৬ষ্ঠ দিনে বেড়েছে মানুষের চলাচল

Sharing is caring!

বরিশাল : লকডাউনের ৬ষ্ঠ দিনে বরিশাল নগরীর প্রবেশপথগুলোতে কড়াকড়ি থাকলেও প্রধান প্রধান সড়কগুলোতে মানুষজনের চলাচল বেড়েছে। রিকশা, মোটরসাইকেল এবং ব্যক্তিগত যান চলাচলও আগের চেয়ে বেড়েছে।

ব্যাংক খোলা থাকায় প্রতিটি শাখায় ভীড় দেখা গেছে। অপরদিকে স্বাস্থ্যবিধি এবং লকডাউন বাস্তবায়নে আজও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী। ৬ষ্ঠ দিন আগের ৫ দিনের চেয়ে রাস্তাঘাটে লোক সমাগম বেড়েছে।

মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার এবং খাদ্য সংস্থানের জন্য রাস্তায় চলাচল করছেন অনেকে। তবে কিছু মানুষ রাস্তায় নেমেছেন একেবারেই অযথা। নগরীর বেশিরভাগ দোকানপাট বন্ধ রয়েছে। তবে অপ্রয়োজনে কিছু দোকান খোলা রেখে ভীড় বাড়ানো হচ্ছে। নগরীর ৪টি প্রবেশদ্বার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২০টি চেকপোস্ট স্থাপন করে নগরীতে অপ্রয়োজনীয় প্রবেশ নিয়ন্ত্রণ করছে পুলিশ।

এছাড়া নগরীতে পুলিশের টহল জোড়দার করা হয়েছে। এছাড়া সেনাবাহিনী, বিজিবি এবং র‌্যাবও নগরীতে লকডাউন বাস্তাবায়নে টহল জোড়দার করেছে। এদিকে লকডাউন এবং স্বাস্থ্যবিধি বাস্তবায়নে আজও নগরী এবং জেলায় অভিযান চালিয়েছে জেলা এবং উপজেলা প্রশাসন। অযথা রাস্তায় বের হলে এবং স্বাস্থ্যবিধি উপেক্ষিত হলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD