বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মানবাধিকার কমিশন এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

বরিশালে মানবাধিকার কমিশন এর সহযোগিতায় জেলা প্রশাসনের আয়োজনে করোনা ভাইরাসে কর্মহীন ২ হাজার পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।

Sharing is caring!

দেশে সপ্তাহব্যাপী লকডাউন চলছে তারি ধারাবাহিকতায় আজ ৫ জুলাই সোমবার দুপুর ১২ টায় জেলা প্রশাসন বরিশালের আয়োজনে উন্নয়ন সংস্থা আভাস এর সহযোগিতায় বাংলাদেশ মানবাধিকার কমিশন এর পক্ষ থেকে অফিসার্স ক্লাব বরিশালের প্রাঙ্গণে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩৬২ জন দরিদ্র অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল ও জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পর্যায় ক্রমে আরো ১৬৩৮ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল প্রশান্ত কুমার দাস, সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, জেলা ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা বরিশাল প্রশান্ত কুমার রায়, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, আভাসের নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, সেইন্ট বাংলাদেশের নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবিরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে প্রধান অতিথিসহ অন্যান্যরা ৩৬২ টি পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে প্রতি পরিবারের জন্য ১২ কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ২ লিটার সয়াবিন তৈল, ১ কেজি চিড়া, সাবান ৬ পিচ, সুজি ৫০০ গ্রাম বিতরণ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD