রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
লকডাউনের চতুর্থদিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে মাঠে রয়েছে র্যাব

লকডাউনের চতুর্থদিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত কঠোর অবস্থানে মাঠে রয়েছে র্যাব

Sharing is caring!

বরিশাল: কঠোর লকডাউনের নিষেধাজ্ঞা কার্যকরে চতুর্থদিনে জেলা প্রশাসনের পক্ষ থেকে পৃথক তিনটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রবিবার সকালে পরিচালিত অভিযানে ২৬ জন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ১৬ হাজার আটশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলী সুজা, মারুফ দস্তগীর ও লাকী দাসের পরিচালিত নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে এ অভিযান চালান। অপরদিকে বাহিরে ঘুরতে বের হয়ে শাস্তির মুখে পরেছেন বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের এএসআই কামরুজ্জামান। বেলা ১১টার দিকে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পরেন এই পুলিশ সদস্য।

এ সময় কাগজপত্র দেখাতে না পারায় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, কাগজপত্র দেখিয়ে তাকে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে বলা হয়েছে। তিনি আরও বলেন, আইন সবার জন্য সমান, তাই সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া বরিশাল বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন র্যাব এর সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD