শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
আবারো পাথর কোয়ারিতে শ্রমিক নিহত, নিখোঁজ ৩

আবারো পাথর কোয়ারিতে শ্রমিক নিহত, নিখোঁজ ৩

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: ৭২ ঘণ্টার ব্যবধানে সিলেটের শাহ আরেফিন কোয়ারি থেকে কবির হোসেন (৩৫) নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন তিন শ্রমিক।

কবির হোসেন উপজেলার লামনীগাও গ্রামের দুদু মিয়ার ছেলে। তবে, নিখোঁজ তিন শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলার কোয়ারিতে এ দুর্ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, শাহ আরেফিন কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে নেমে চার শ্রমিক নিখোঁজ হন। এদের মধ্যে থেকে কবির হোসেন নামে এক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ শ্রমিকের উদ্ধারে কোয়ারির মাটি সরানোর কাজ চলছে। 

স্থানীয়রা জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহ আরেফিন টিলার কোয়ারিতে পাথর উত্তোলন করতে নামেন চার শ্রমিক। এরমধ্যে কবির হোসেন নামে এক শ্রমিককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এরআগে, গত সোমবার (৭ জানুয়ারি) শাহ আরেফিন কোয়ারিতে পাথর চাপায় নিহত হন দুই শ্রমিক। তারা হলেন- সুনামগঞ্জ সদরের হোসেনপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে সেলিম মিয়া (৩০) ও একই উপজেলার টুকেরগাঁওয়ের ওয়াজিদ আলির ছেলে নুরুল হক (২৫)। এ ঘটনায় নিহত সেলিম মিয়ার স্ত্রী বাদী হয়ে পাথর কোয়ারি মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD