বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
আগৈলঝাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগৈলঝাড়ায় ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!


খোকন হাওলাদার, বরিশাল প্রতিনিধি :

বরিশালের আগৈলঝাড়ায় পৃথক অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশ বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আজ সোমবার (২৮ জুন) বরিশাল আদালতে আসামিদের প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন-জাকির সরদার, বাচ্চু খান ও শাহআলম বয়াতি।

থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর শিহিপাশা কুমারভাঙ্গা গ্রাম থেকে আমজেদ বয়াতির ছেলে মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. মনিরুজ্জামান বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী শাহআলম বয়াতিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

অপরদিকে একইদিনে মাদক কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রাম থেকে মাদক ব্যবসায়ী জাকির সরদার (৪৫) ও মাদক ব্যবসায়ী বাচ্চু খানকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৩ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় উপপরিদর্শক মো. আলী হোসেন বাদী হয়ে রোববার রাতেই মাদক ব্যবসায়ী জাকির সরদার ও বাচ্চু খানকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD