মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
করোনা আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন অফিস সহায়কের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন অফিস সহায়কের মৃত্যু

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি ।। পটুয়াখালীর কলাপাড়ায় করোনা আক্রান্ত হয়ে উপজেলা নির্বাচন অফিস সহায়ক শহীদুল ইসলাম(৪৫) এর মৃত্যু হয়েছে। রবিবার সকাল ৬ টায় কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিন্ময় হাওলদার জানান, গত ২৫ জুন শুক্রবার করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন শহীদুল ইসলাম। শনিবার তার নমুনা সংগ্রহ করে পরিক্ষা করলে করোনা সনাক্ত হয়। পরে রবিবার সকালে তার মৃত্যু হয়। মৃতঃ শহীদুল ইসলাম গোপালগঞ্জ জেলার বাশবাড়িয়া এলাকার মুজিবুর রহমানের ছেলে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট সনাক্ত হয়েছে ৪’শ জন। এর মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে।
শহীদুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ সহ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD