বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে কারাবন্দিদের নতুন জীবনের সূচনা

বরিশালে কারাবন্দিদের নতুন জীবনের সূচনা

Sharing is caring!

আজ ২৪ জুন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতি, সমাজসেবা অধিদফতর এবং বরিশাল কেন্দ্রীয় কারাগার এর আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগার পরিদর্শন এবং দির্ঘদিন সাজা ভোগ শেষে ৪ জন কয়েদীর মুক্তি এবং তাদের নতুন জীবনের সূচনার পাশাপাশি জীবিকা নির্বাহের জন্য জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর উদ্যোগে একটি ভ্যান এবং তিনটি সেলাই মেশিন বিতরণ করেন জেলা প্রশাসক।

আব্দুর রহমান মাঝি বরিশাল জেলার হিজলা উপজেলার গোয়াবাড়িয়া গ্রামে বসবাস। জীবন জীবিকার তাগিদে রিক্সা ভ্যান চালিয়ে স্ত্রী এবং তিন সন্তান কে নিয়ে কষ্টের মধ্যে দিয়ে জীবন যাপন করতেন ৬৪ বছরের দরিদ্র আব্দুর রহমান মাঝি। তিনি একটি চুরি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন তার সাজা ভোগের কিছুদিন বাকি থাকায় ২৬ মার্চ উপলক্ষে জেলখানায় তার আচার-আচরণ সবদিক বিবেচনা করে জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার এর সুপারিশে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আদেশ কৃত হয়ে মুক্তি পান। জেলা প্রশাসক তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিকা নির্বাহ করার জন্য একটি ভ্যান দেয়ার আশ্বাস প্রদান করেন।

আজ জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার তাকে তার জীবিকার জন্য একটি ভ্যান প্রদান করেন। পিয়ারা বেগম বয়স ১১ পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিলো, ভালো মন্দ কিছু বুঝে উঠার আগেই জীবন যৌবন পার করেছে চার দেয়ালের মাঝে। সেইজে পুলিশ ২৪ এপ্রিল ১৯৯৭ সালে স্কুল থেকে ধরে নিয়ে এসেছে আর ফেরা হলোনা স্কুলে। দরিদ্র পরিবারের মেয়ে হওয়ায় পরিবারের কেউ তেমন খোঁজ খবর নেয়নি তার। কিছুদিন পরে বাবার মৃত্যুতে হাড়িয়েছে অভিভাবকের ছায়া।

দির্ঘ ২৬ বছর কারা ভোগের পরে গত ১০ জুন ২০২১ সালে বন্দি জীবনের অবসান ঘটে পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দরিদ্র কৃষক আনিস মৃধার মেয়ে পিয়ারা আক্তারের। তিন ভাই বোনের মধ্যে পিয়ারা সবার ছোট। পুকুরের পানিতে ডুবে চাচাতো বোনের মৃত্যুতে যাদব জীবন কারাভোগ করেন পিয়ারা।

এই ২৬ বছর জীবন থেকে হাড়িয়ে গেছে অনেক কিছু আজ সে ৩৮ বছরের একজন নারী। জীবনের বাকি সময় টুকু ভালো ভাবে ভালো কাজের মধ্যে দিয়ে জীবন যাপন করতে চায় পিয়ারা। জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার পিয়ারা আক্তার এর জীবনে ঘটে যাওয়া ঘটনার কথা শুনে তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে চাকরি দেয়ার পাশাপাশি একটি সেলাই মেশিন প্রদান করেন জেলা প্রশাসক। আজ সেলাই মেশিন ও চাকরি পেয়ে কান্নায় ভেঙ্গে পরেন পিয়ারা।

খালেদা আক্তার চট্রগ্রামের মেয়ে তার স্বামী বাড়ি বরিশালের হিজলা উপজেলার শ্রীপুর গ্রামে। খালেদার বয়স ৩৩ সে তিন সন্তানের জননী। স্বামী শহিদ মোল্লা সরবোহারা ছিলেন ২০১৮ সালে পতিপক্ষ সারবোহারার হাতে নিহত হন। শশুর বাড়ির লোকেরা মিথ্যা মামলা দিয়ে স্বামীর হত্যা মামলায় খালেদা আক্তার কে জেলে পাঠান। মামলা চলমান এর মধ্য পার হয়ে গেছে চারটি বছর কারাভোগের। ৪ বছর পর গত তিন মাস আগে জামিনে মুক্তি পান খালেদা আক্তার। তিন সন্তান নিয়ে এখন মানবেতর জীবনযাপন করছে সে। আজ জেলা প্রশাসক বরিশাল তার জীবিকা নির্বাহের জন্য একটি সেলাই মেশিন প্রদান করেন খালেদাকে।

আয়শা আক্তার বয়স ৩১ বরিশাল সিটি কর্পোরেশন পলাসপুর এলাকায় বসবাস করেন। মাদক মামলায় ৩ বছর সাজা ভোগ করে গত ১ মাস হয় বের হয়েছে। অপরাধের জীবন ত্যগ করে সুন্দর জীবনের প্রত্যাশায় কাজ করতে চায় আয়শা। আজ জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার তার পরিবারের জীবিকা নির্বাহের জন্য একটি চাকরি এবং সেলাই মেশিন প্রদান করেন। পরে জেলা প্রশাসক অতিথিদের সাথে নিয়ে কারাগার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল গৌতম বাড়ৈ, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সুব্রত বিশ্বাস দাস, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পরিশেষে বরিশাল কেন্দ্রীয় কারাগার একটি ফলের গাছ রোপন করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD