বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার সাংবাদিক খান নাঈম

নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার সাংবাদিক খান নাঈম

Sharing is caring!

বরগুনা প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনী পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হয়েছেন বরগুনা এক সাংবাদিক। আহতাবস্থায় তাকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ওই সাংবাদিকের নাম খান নাঈম। তিনি অনলাইন নিউজ পোর্টাল সিটি নিউজ ঢাকা এর বরগুনা প্রতিনিধি। এছাড়াও তিনি অনলাইন নিউজ পোর্টাল দুর্বার টুয়েন্টিফোরের প্রধান বার্তা সম্পাদক।

সোমবার (২১ জুন) ভোট গ্রহণ শেষে ভোট গণনার সময় বরগুনা সদর উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের চেয়ারম্যান পূর্ব কেওড়াবুনিয়া এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলাকারীরা খান নাঈমের ব্যবহৃত মোটরর সাইকেলটি পিটিয়ে ব্যবহার অনুপযোগী করে। এছাড়াও হামলায় খান নাঈম গুরুতর হওয়ার পাশাপাশি তার দুটি মোবাইল ফোন নষ্ট হয়ে যায়। এ বিষয়ে আহত সাংবাদিক খান নাঈম বলেন, সোমবার সন্ধ্যার দিকে আয়লা পাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওড়াবুনিয়া এলাকায় নির্বাচনী কেন্দ্রে ভাংচুর চালানোর অভিযোগ ওঠে ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে।

এ খবর পেয়ে খান নাঈমসহ আরো কয়েকজন সাংবাদিক ওই কেন্দ্রে যাত্রা শুরু করেন। এসম যাত্রাপথে তিনি কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়লে মোশারফ হোসেনের সমর্থকরা চলন্ত মোটরসাইকেল থেকে আঘাত করে তাকে মাটিতে ফেলে দেন। এরপর তাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেন।

একই সাথে পিটিয়ে সম্পূর্ণ ব্যবহার উপযোগী করে ফেলেন তার মোটরসাইকেলটি। পরে এ ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা উদ্ধার করে তাকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। যদিও সাংবাদিকের উপর হামলার বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত মোঃ মোশারেফ হোসেন। এ দিকের পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকের উপর হামলায় তীব্র নিন্দা জানিয়েছে বরগুনা সাংবাদিক ইউনিয়নসহ বরগুনার বিভিন্ন সাংবাদিক নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের কর্মরত সংবাদকর্মীরা।

এ ঘটনায় অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD