বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
খাঞ্জাপুর-পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর বিজয় মিছিল বের করে টিউবওয়েল মার্কা

খাঞ্জাপুর-পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর বিজয় মিছিল বের করে টিউবওয়েল মার্কা

Sharing is caring!

খাঞ্জাপুর-পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর বিজয় মিছিল বের করে টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। ওই সময় পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা মিছিলে ককটেল হামলা চালায়। এ সময় আবু বক্কর মাথায় গুরুতর আঘাত পান।

বরিশালের গৌরনদী উপজেলা খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ককটেল হামলায় আরও একজন নিহত হয়েছেন।

নির্বাচনের ফল ঘোষণার পর সদস্য প্রার্থী গিয়াস উদ্দিনের বিজয় মিছিলে এ ককটেল হামলা হয়। এতে আবু বক্কর নামে একজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে এসব তথ্য নিশ্চিত করেন পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান।

এর আগে ওই ইউনিয়নে ভোট চলার সময় সংঘর্ষে ককটেল হামলায় মৌজে আলী মৃধা নামে এক বৃদ্ধ নিহত হন। এ নিয়ে ভোটের দিন একই ইউনিয়নে দুইজনের প্রাণহানি হলো। ডিআইজি এসএম আক্তারুজ্জামান জানান, ইউনিয়নের খাঞ্জাপুর-পাঙ্গাসিয়া মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের ফল ঘোষণার পর বিজয় মিছিল বের করেন টিউবওয়েল মার্কার গিয়াস উদ্দিন মৃধার সমর্থকরা। ওই সময় পরাজিত প্রার্থী আরজ আলী সরদারের সমর্থকরা মিছিলে ককটেল হামলা চালান।

এতে আবু বক্কর মাথায় গুরুতর আঘাত পান। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD