শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
পটুয়াখালীতে রাখাইন শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর দেয়া উপহার।

পটুয়াখালীতে রাখাইন শিক্ষার্থীরা পেল প্রধানমন্ত্রীর দেয়া উপহার।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বাস্তবায়নাধীন বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ২০২০-২০২১ অর্থবছরের কলাপাড়া উপজেলা নৃগোষ্ঠীর(রাখাইন) ছাত্র/ছাত্রীদের মাঝে শিক্ষা বৃত্তি, শিক্ষা উপকরণ ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

সোমবার সকাল দশটায় কলাপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত শিক্ষা বৃত্তি ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী ৪ আসনের সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, বাংলাদেশ বৈদ্য কৃষ্টি প্রচার সংঘের সভাপতি নিউ নিউ খেইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শাহিনা নাসরিন সীমা, কলাপাড়া প্রেসক্লাব সভাপতি মো.হুমায়ুন কবির, ধুলাসার ইউপি চেয়ারম্যান মো. আবদুল জলিল প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং রাখাইন নৃগোষ্ঠীর উপকারভোগী শিক্ষার্থীবৃন্দ।

এ সময় রাখাইন শিক্ষার্থীদের মধ্যে ৩০টি বাইসাইকেল এবং শিক্ষা উপকরণ খাতা, কলম, পেন্সিল ব্যাগ এবং ১১৮ জন শিক্ষার্থীদের শিক্ষা উপবৃতি প্রদান করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD