সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর

Sharing is caring!

আজ ২০ জুন রবিবার সকাল সাড়ে ১০ টায় গণভবন প্রান্ত, প্রধানমন্ত্রীর কার্যালয় প্রান্ত এবং ৪৯২ টি উপজেলায় এক যোগে উদ্যোগী দপ্তর আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় এর প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন ও গৃহহীন দের মাঝে জমি ও গৃহ হস্তান্তর। সারা বাংলাদেশে ৫৩ হাজার ৩ শত ৪০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার।

বরিশাল জেলায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভ উদ্বোধনের সাথে সাথে তার পক্ষ থেকে বরিশাল সদর উপজেলায় জমি এবং গৃহ হস্তান্তর করেন মেয়র বরিশাল সিটি কর্পোরেশন সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল, উপ-মহাপুলিশ পরিদর্শক বরিশাল রেঞ্জ বরিশাল এস এম আক্তারুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার বরিশাল মেট্রোপলিটন পুলিশ প্রলয় চিসিম, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, পুলিস সুপার বরিশাল মোঃ মোঃ মারুফ হোসেন পিপিএম, সাধারণ সম্পাদক আওয়ামী লীগ বরিশাল তালুকদার মোঃ ইউনুস, উপজেলা পরিষদ চেয়ারম্যান বরিশাল সদর আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর নিশাত তামান্না, উপজেলা ভাইস চেয়ারম্যান বরিশাল সদর অ্যাডভোকেট মাহবুবুর রহমান মধু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগমসহ মুক্তিযোদ্ধা, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কাযক্রম চলমান রয়েছে। সে ধারাবাহিকতায় সরকারী অর্থায়নে মুজিব বর্ষ উপলক্ষে প্রথম পর্যায় বরিশাল জেলায় ভূমিহীন ও গৃহহীন ১ হাজার ৫শ’ ৫৬টি পরিবারকে জমি সহ নতুন নির্মিত গৃহ দিয়েছে সরকার।

বরিশাল জেলার উপজেলাওয়ারী বরিশাল সদর ১৫৭ টি, বাকেরগঞ্জ ১২০ টি, মেহেন্দিগঞ্জ ২৫২ টি, উজিরপুর ৭০ টি, বানারীপাড়া ২০০ টি, গৌরনদী ২০০ টি, মুলাদী ৩০০ টি, বাবুগঞ্জ ১৭০ টি, হিজলা ৫১ টি, আগৈলঝাড়া ৩৬ টিসহ মোট ১৫৫৬ টি গৃহ উপকারভোগীর নিকট হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে।

বরিশাল সদর ১০০, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫ টি ঘর। ২ শতাংশ খাস জমি সহ ২ কক্ষ বিশিষ্ট প্রত্যেকটি ঘরের মোট আয়তন ২৯৪ বর্গফুট। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষনা ও নির্দেশনা বাস্তবায়নের অংশ হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের বাসস্থান নিশ্চিতকল্পে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে জমি সহ এই ঘর প্রদান করা হচ্ছে। ঘরের পাশে সবজী চাষ সহ আয় বর্ধক নানা সুযোগ সুবিধা থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD