সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
জনগণের জীবন-জীবিকা রক্ষার বাজেটের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

জনগণের জীবন-জীবিকা রক্ষার বাজেটের দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ ধননীক শ্রেণি, লুটেরা বড় ব্যবসায়ী ও আমলাদের স্বার্থের বাজেট নয়, করোনা মহামারি মোকাবেলা ও জনগণের জীবন-জীবিকা রক্ষার বাজেট চাই। ২০২১-২২ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা,স্বাস্থ্য,কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি। আজ বৃহস্পতিবার (১৭ই) জুন সকাল সাড়ে ১০টায় নগরীর বীর শ্রেষ্ট ক্যাপটেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে) এ কর্মসূচি পালিত হয়। বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক কমরেড অধ্যাপক জলিলুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারন সস্পাদক কমরেড মোসারেফ হোসেন নান্নু। এসময় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ নাথ বাড়ৈ,বাংলাদেশ কৃষক খেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটি সদস্য উপাধাক্ষ হারুন আর রসিদ, বাংলাদেশ খেতমজুর কমিটি বরিশাল জেলা সাধারন সম্পাদক কমরেড শাহ আজিজুর রহমান খোকন,কমরেড অধ্যাপক বীরেন্দ নাথ রায়,ইউনাইটেড কমিউনিস্ট লীগ বরিশাল জেলা কমিটি সদস্য কমরেড জাফর আহমেদ তালুকদার,কৃষক নেতা মফিজুর রহমান কবির, কমরেড আমির আলী ও মোঃ জাহিদ হোসেন প্রমুখ।
পরে সমাবেশ শেষে নগরীর বিভিন্ন সড়কে এক বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার টাউন হল সম্মুখে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD