সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
মুজিব শতবার্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

মুজিব শতবার্ষ উপলক্ষে বরিশাল সদর উপজেলায় ভূমিহীন ও গৃহহীন দের গৃহ নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

Sharing is caring!

মুজিব বর্ষ উপলক্ষে আশ্রায়ন প্রকল্প-২ এর আওতায় “আশ্রয়নের অধিকার- শেখ হাসিনার উপহার” হিসেবে বরিশাল সদর উপজেলার দ্বিতীয় দফার গৃহনির্মাণ কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল হাসান বাদল এসময় তার সাথে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

আজ ৯ জুন বুধবার বিকাল সাড়ে ৩ টায় বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলী গ্রামে মুজিব বর্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের গৃহনির্মাণ কাজের পরিদর্শণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বরিশাল সদর সাইদুর রহমান রিন্টু, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর নিশাত তামান্নাসহ প্রমুখ।

মুজিব বর্ষ উপলক্ষে বরিশাল জেলায় প্রথম দফায় ১৫৫৬ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে ঘর বিতরণ করা হয় এবার দ্বিতীয় দফায় বরিশাল জেলায় ৫৪৯ টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের জন্য ঘরে নির্মাণ করা হচ্ছে। বরিশাল সদর ১০০, বাকেরগঞ্জ ৫০, বাবুগঞ্জ ১০, উজিরপুর ২৫, মুলাদী ৫০, মেহেন্দিগঞ্জ ৬৫, হিজলা ৫৯, গৌরনদী ২০, আগৈলঝাড়া ১৫, বানারীপাড়া ১৫৫ টি ঘর। আগামী ২০ জুন দ্বিতীয় দফার ঘর ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধন করার কথা রয়েছে। আজ বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল গৃহ নির্মাণ কাজ পরিদর্শন করেন।

এসময় তিনি গৃহ নির্মাণ কাজের সাথে সংশ্লিষ্ট সকলের সাথে কথা বলেন। এবং নির্মাণ কাজের বিভিন্ন দিক তুলে ধরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের মানুষের উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তিনি এই মুজিববর্ষে সকল ভূমিহীন ও গৃহহীন দের জন্য ভূমি ও ঘরের ব্যবস্থা করছেন। আমরা তার জন্য সবাই দোয়া করবো তিনি যেনো এভাবে দেশের মানুষের জন্য কাজ করে যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD