শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
পটুয়াখালীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী।

পটুয়াখালীতে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের সমাপনী।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক (অনূর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালিকা)” এর জেলা পর্যায়ের সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার পটুয়াখালী এ্যাডভোকেট কাজী আবুল কাশেম স্টেডিয়ামে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, পটুয়াখালী জেলা শাখা; মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক); জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার, বাউফল; লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী অফিসার, পটুয়াখালী সদর; জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত খেলোয়াড়বৃন্দ, অভিভাবকবৃন্দ, সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমাপনী খেলায় বালক দলের মধ্যে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন ও বাউফল উপজেলা রানার্সআপ এবং বালিকা দলের মধ্যে পটুয়াখালী পৌরসভা চ্যাম্পিয়ন ও বাউফল উপজেলা রানার্সআপ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি মো.মতিউল ইসলাম চৌধুরী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং তাদেরকে অভিনন্দন জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD