শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

বরিশালে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ

Sharing is caring!

প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভনে কিশোরী মাদ্রাসা ছাত্রীকে (১৭) ঢাকায় নিয়ে আটদিন আটক করে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ ঘটনা জেলার গৌরনদী মডেল থানা পুলিশ ধর্ষক ইমরান হাওলাদারকে গ্রেফতার করেছে। বুধবার সকালে এজাহারের বরাত দিয়ে থানার ওসি (তদন্ত) মোঃ তৌহিদুজ্জামান জানান, মোবাইল ফোনে পরিচয়ের সূত্রধরে উপজেলার ডুমুরিয়া গ্রামের শাহে আলম হাওলাদারের পুত্র রাজমিস্ত্রি ইমরান হাওলাদারের (২১) সাথে পাশ্ববর্তী গ্রামের ওই মাদ্রাসা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

পরবর্তীতে বিয়ের প্রলোভনে ইমরান হাওলাদার গত ২১ মে ওই মাদ্রাসা ছাত্রীকে ঢাকার আশুলিয়ার নবীনগর এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে আটদিন আটকে রেখে একাধিকবার জোরপূর্বক ওই ছাত্রীকে ধর্ষণ করে ইমরান।

এরপর গত ২৯ মে ওই ছাত্রীকে উপজেলার সমরসিংহ গ্রামের তার (ছাত্রী) এক নিকট আত্মীয়র বাড়িতে রেখে ইমরান পালিয়ে যায়। এ ঘটনায় নির্যাতিতা ছাত্রী বাদি হয়ে ইমরান হাওলাদারকে আসামি করে একটি ধর্ষণ মামলা করেন।

পুলিশ অভিযান চালিয়ে ইমরান হাওলাদারকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD