শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
বরিশালে জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

বরিশালে জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

আজ ২৯ মে শনিবার সকাল ১১ টার জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে বরিশালে জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের লক্ষ্যে অংশীজন পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জুম ভিডিও কনফারেন্স মাধ্যমে প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ সাইফুল হাসান বাদল। অতিরিক্ত সচিব (আইন, নীতি ও আস) শিল্প মন্ত্রণালয় মোহাঃ সেলিম উদ্দিন, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারী সচিব (নীতি) শিল্প মন্ত্রণালয় মোঃ সলিম উল্লাহ, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) বরিশাল মোঃ আবদুর রাজ্জাক, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ ব্যাংক বরিশাল মোঃ সাজ্জাদ হোসেন, পরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড বরিশাল মোঃ সোহরাব হোসেন, সভাপতি বরিশাল চেম্বার অফ কমার্স সাইদুর রহমান রিন্টুসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

শুরুতে সংক্ষিপ্ত এক প্রেজেন্টেশন উপস্থাপনের মধ্য দিয়ে শিল্প মন্ত্রণালয় কর্তৃক নতুন জাতীয় শিল্পনীতি ২০২১ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারি ধারাবাহিকতায় বরিশালে শিল্প প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বয়ে নতুন জাতীয় শিল্পনীতি বিষয়ে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD