মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
রোজিনার মুক্তির দাবিতে ঝালকাঠি টিভি সমিতির প্রতিবাদী গণসংগীত ও সমাবেশ

রোজিনার মুক্তির দাবিতে ঝালকাঠি টিভি সমিতির প্রতিবাদী গণসংগীত ও সমাবেশ

Sharing is caring!

প্রথম আলো পত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তা ও মুক্তির দাবিতে প্রতিবাদী গণসংগীত ও প্রতিবাদ সমাবেশ করেছে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতি। শনিবার সকাল ১১টায় সংগঠনের কার্যালয় এ কর্মসূচী পালিত হয়। সমাবেশ শেষে প্রতিবাদী গনসংগীত পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।

টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি আজমীর হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন টেলিভিশন সাংবাদিক সমিতির সাবেক সভাপতি কাজী খলিলুর রহমান, সাবেক সহসভাপতি শ্যামল সরকার, জাতীয় সাংবাদিক সংস্থা ঝালকাঠি শাখার সভাপতি জিয়াউল হাসান পলাশ, বিএমএসএফ এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, সিনিয়র সাংবাদিক দিবস তালুকদার, উদীচীর সভাপতি আবু সাঈদ, টিভি সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক খালিদ হাসান তালুকদার, রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক এজিএম মিজানুর রহমান, মিডিয়া ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম দেলোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন এশিয়ার টিভির জেলা প্রতিনিধি এ্যাড. মানিক আর্চায্য ও আরটিভির জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম জলিলসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তি দাবি করেন এবং তাকে হেনস্তা করিদের বিচার দাবি করেন। টেলিভিশন সাংবদিক সমিতির এ কর্মসূচীতে সংহতি প্রকাশ করে সমাবেশে অংশ নেয় জাতীয় সাংবাদিক সংস্থা, উদীচী শিল্পী গোষ্ঠী, ঝালকাঠি নাগরিক ফোরাম, মিডিয়া ফোরাম ও রিপোটার্স ইউনিটির একাংশ। উল্লখ্য সম্প্রতি রোজিনা ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য সংগ্রহ করতে গিয়ে হেনস্থার শিকারহন পরে তার বিরুদ্ধে একটি মামলা দিয়ে কারাগারে পাঠায় কর্তৃপক্ষ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD