শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেহেন্দিগঞ্জ পৌরসভার জেলে কার্ডের চাল পাচারকালে জনতার হাতে আটক

মেহেন্দিগঞ্জ পৌরসভার জেলে কার্ডের চাল পাচারকালে জনতার হাতে আটক

Sharing is caring!

আজ বৃহস্পতিবার দুপুরে মেহেন্দিগঞ্জ পৌরসভা থেকে অবৈধভাবে জেলে কার্ডের ৩৫০ কেজি চাল পাচার করার সময় ফয়েজ নামের এক যুবককে হাতেনাতে আটক করেছে স্থানীয়রা। পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদকে অবগত করলে তিনি তাৎক্ষণিক পৌরসভার দায়িত্বরত ট্যাগ অফিসার পল্লি সঞ্চয় ব্যাংকের ম্যানেজার মোঃ ইলিয়াস হোসেনকে ঘটনাস্থলে পাঠান।

ট্যাগ অফিসারের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে যেই জেলেদের চাল বলা হয়েছে সেই জেলেরা উপস্থিত হয়ে চালের ব্যাপারে তারা কিছুই জানেনা বলে জানান। এসময় পৌর সচিব নজরুল ইসলাম জানান, জেলে কার্ডের চাল জেলেদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি বিষয়টি এড়িয়ে যান।

এবিষয়ে ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস হোসেন জানান, চালের বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন মাসুদ বলেন, ট্যাগ অফিসার মোঃ ইলিয়াস ও উপজেলা মৎস্য অফিসার ভিক্টর বাইনকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কেহ অনিয়ম করে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD