শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালের ৬ কেজি গাঁজাসহ আটক ৩

বরিশালের ৬ কেজি গাঁজাসহ আটক ৩

Sharing is caring!

বরিশাল নগরীর শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালামকে ৬ কেজি গাঁজাসহ আটক করেছে পুলিশ। এ সময় তার দুই সহযোগিকেও আটক করে পুলিশ।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে কাউনিয়া থানাধীন লামছড়ি আয়রন ব্রীজ এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টার দিকে কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন, ওসি (তদন্ত) ছগির হোসেন, এসআই মেহেদি, এএসআই সাইফুল-১, এএসআই জসিম, এএসআই হালিমসহ একটি টিম লামছড়ি এলাকায় আয়রন ব্রীজ নামক স্থানে অভিযান চালান।

রাত সাড়ে ৯টার দিকে ট্রলারযোগে নিয়ে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী কালাম ওরফে গাঁজা কালাম ও তার দুই সহযোগিকে আটক করেন তারা। এ সময় তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। স্থানীয় সূত্র আরো জানায়, পুলিশের উপস্থিতি দেখে গ্রামবাসী এগিয়ে আসলে তাদের সামনেই গাঁজা উদ্ধার ও মাদক ব্যবসায়ী কামালকে দুই সহযোগি সহ আটক করে পুলিশ।

এদের মধ্যে একজনের নাম উজ্জ্বল বলে জানালেও অপর সহযোগির নাম বলতে পারেনি স্থানীয়রা। কাউনিয়া থানার ওসি (অপারেশন) লোকমান হোসেন মুঠোফোনে বলেন, তদন্তের স্বার্থে এখন কোন তথ্য দেয়া সম্ভব নয়। তাছাড়া অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। জানা গেছে, কালাম ওরফে গাঁজা কালামের নামে এর পূর্বেও প্রায় ১২/১৩টি মাদক মামলা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD