মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০১:৩১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কুয়াকাটায় চারটি আবাসিক হোটেল মোটেলকে ৩৯ হাজার চারশত টাকা জরিমানা।

কুয়াকাটায় চারটি আবাসিক হোটেল মোটেলকে ৩৯ হাজার চারশত টাকা জরিমানা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: সমুদ্র সৈকত কুয়াকাটায় লকডাউনের মধ্যেও চারটি আবাসিক হোটেল মোটেল খোলা রাখার অভিযোগে ৩৯ হাজার চারশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে সোমবার রাতে এ জরিমানা করেন কলাপাড়া উপজেলা সহকারি কমিশনার(ভূমি) জগৎ বন্ধু মন্ডল।

জানা গেছে, এ সময় হোটেল সি-কুইন এর মালিককে পাঁচ হাজার টাকা , হোটেল রিসমন লিঃ এর মালিকে ২৫ হাজার টাকা ও রুম ব্যাবহার কারী উজিরপুরের বাসিন্ধা মো.শহিদুল ইসলামকে চারশত টাকা, হোটেল নিউ প্যালেস এর মালিককে ছয় হাজার টাকা এবং হোটেল নিউ সিলভার ক্রাউন এর মালিককে তিন হাজার টাকা জরিমানা করেছেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার(ভূমি) জগৎবন্ধু মন্ডল জানান, আইন অমান্য করে হোটেল খোলা রাখায় তাদের এ অর্থদণ্ড দেয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD