মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন আগাম ঈদুল ফিতর

১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন আগাম ঈদুল ফিতর

Sharing is caring!

পটুয়াখালী পটুয়াখালী কলাপাড়ায় সৌদি আরবের সাথে মিল রেখে আজ ১৩ গ্রামের ৫ হাজার মানুষ উদযাপন করছেন পবিত্র ঈদুল ফিতর। সকাল থেকে ঈদের আমেজ লক্ষ্য করা গেছে শিশু-কিশোরসহ এসব গ্রামের মানুষের মাঝে।
স্থানীয়ভাবে এরা চট্রগ্রামের এলাহাবাদ সুফিয়া ও চাঁন টুপির অনুসারী হিসেবে পরিচিত। প্রতি বছর সৌদি আরবসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলমানদের সঙ্গে মিল রেখে আগাম ঈদ পালন করেন এ চাঁন টুপি অনুসারীরা। প্রায় ১০০ বছর ধরে তারা আগাম ঈদ উদযাপন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সকাল সাড়ে ৮.৩০ টায় কলাপাড়ার ধানখালী ইউনিয়নের উত্তর নিশানবাড়িয়া জাহাগিরিয়া শাহ্সূফি মমতাজিয়া দরবার শরীফ প্রাঙ্গনে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হাফেজ মোহাম্মদ আরিফ এতে ইমামতি করেন। এ জামাতে ধানখালী ইউনিয়নের চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলী ও পাঁচজুনিয়া গ্রামের চাঁন টুপির লোকেরা অংশগ্রহণ করেন।

এছাড়াও উপজেলার আরও ১২ টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। কলাপাড়া পৌর শহরের নাইয়াপট্টি, উত্তর লালুয়া মাঝিবাড়ি সহ বিভিন্ন স্পটে আরও ১২ টি গ্রাামের চাঁনটুপি অনুসারীদের আটটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া, গন্ডামারি, মরিচবুনিয়া, চালিতাবুনিয়া, ছইলাবুনিয়া, সেনের হাওলা, বাদুরতলী, মিঠাগঞ্জ ইউনিয়নের তেগাছিয়া, সাফাখালী, চরপাড়া, নিজামপুর এবং আজিমদ্দিন গ্রামে এ তরিকার পাঁচ হাজার পরিবারের ১৫ হাজার লোক আজ ঈদুল ফিতর অনুষ্ঠান উদযাপন করছেন।

উপজেলা শহরের নাইয়াপট্টি এলাকার চাঁন টুপি অনুসারী হাবলু ব্যাপারী জানান, রমজানের ৩০টি রোজা রেখে আজ ঈদ পালন করছি। এটা আমাদের বাপ-দাদার আমল থেকে চলে আসছে।

নিশানবাড়িয়া নিবাসী সোহেল আরমান বলেন, আজ ঈদ। আমরা ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছি। আমাদের বংশ পরম্পরায় এ রেওয়াজ চলে আসছে। নিশানবাড়িয়া দরবার শরীফে তরিকা অনুযায়ী সকল অনুষ্ঠান পালন করে আসছে।

ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া দরবার শরীফের পরিচালক মো. নিজাম উদ্দিন বিশ্বাস জানান, তাঁরা চট্রগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চন নগর ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ গ্রামের সিলসিলায়ে আলীয়া কাদরিয়া চিশতিয়া জাহাগিরিয়িা তরিকতের অনুসারী। যার কারণে সৌদি আরবের সাথে মিল রেখে তাঁরা একদিন আগে রোজা রাখা শুরু করেন এবং ঈদও একদিন আগে উদযাপন করে থাকেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD