বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ ব্যক্তিকে ও ৪ ব্যবসায়ীকে জরিমানা।

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১০ ব্যক্তিকে ও ৪ ব্যবসায়ীকে জরিমানা।

Sharing is caring!

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারই ধারাবাহিকতায় আজ ৩০ এপ্রিল শুক্রবার বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার।

বরিশালে সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি প্রতিপালন, লকডাউন কার্যকর করা এবং বাজার মনিটরিং এর উদ্দেশ্যে মহানগরের রুপাতলি, বটতলা, বাংলাবাজার, চৌমাথা এলাকায় মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হয়।

অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস। এ সময় পণ্যের মুল্য তালিকা না থাকায় ২ ব্যবসায়ীকে মোট ২,০০০ টাকা জরিমানা করেন পাশাপাশি স্বাস্থ্যবিধি না মানায় ০৬ জনকে ১,১০০ টাকা জরিমানা আদায় করেন।

অপরদিকে বরিশাল নগরীর পোর্ট রোড়, পেঁয়াজ পট্টি ও চকবাজার এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৪ ব্যক্তি ও ২টি প্রতিষ্ঠানকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় ৩,৬০০ টাকা অর্থদন্ড দেয়া হয়। আইনশৃংখলা রক্ষায় সহায়তা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম। অভিযান শেষে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD