বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
র‌্যাবের অভিযানে ১জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

র‌্যাবের অভিযানে ১জন গাঁজা ব্যবসায়ী গ্রেফতার

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রুপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বরগুনা জেলার আমতলী থানার শাখারিয়া বাজার সংলগ্ন সোহেল রানার চায়ের দোকান থেকে মাদক বিক্রির কালে মহিউদ্দিন ফজির(২৬) কে মাদক সহ গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব-৮।

গত ২৯ এপ্রিল বৃহস্পতিবার ২১ইং তারিখ রাত আনুমানিক ৭:১৫ ঘটিকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন র‍্যাব-৮।

অভিযান পরিচালনাকালে অনুমানিক ৫:২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বরগুনা জেলার আমতলী থানাধীন শাখারিয়া বাজার সংলগ্ন সোহেল রানার চায়ের দোকানের সামনে পাকা রাস্তার উপর কতিপয় লোক মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এসময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নের্তৃত্বে আনুমানিক রাত ৭:১৫ ঘটিকায় উক্ত স্থানে উপস্থিত হলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ঐ  ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামী  হলেন, মোঃ মহিউদ্দিন ফকির(২৬), পিতা-মৃত আফাজ উদ্দিন ফকির, সাং-শাখারিয়া, ২ নং ওয়ার্ড, থানা-আমতলী, জেলা-বরগুনা। আসামীকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে পেশায় সে একজন দিনমুজুর হলেও গাঁজাই তার প্রকৃত ব্যবসা। উক্ত আসামীর নিকট হতে ৪৮ (আটচল্লিশ) গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও জানাযায়,তিনি এলাকায় দীর্ঘ দিন যাবৎ এই ব্যবসার সাথে জড়িত। গাঁজা ক্রয় বিক্রয় করাই তার মুল ব্যবসা। উদ্ধারকৃত আলামতসহ উক্ত  গ্রেফতারকৃত আসামীকে বরগুনা জেলার আমতলী থানায় হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে র‌্যাব বাদী হয়ে বরগুনা জেলার আমতলী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন বলে জানাযায় ।

এব্যপারে পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত সহকারী পরিচালক মো রবিউল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি জানান,প্রতিনিয়ত আমাদের এ ধরনের অভিযান চলছে এবং ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD