সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৩ ব্যক্তি ও ০৮ ব্যবসায়ীকে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৩ ব্যক্তি ও ০৮ ব্যবসায়ীকে জরিমানা

Sharing is caring!

গরমের সুস্বাদু ফল তরমুজ কম দামে পিচ হিসেবে ক্রয় করে ক্রেতাদের নিকট অধিক দামে কেজি দরে বিক্রি করছে পাশাপাশি করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধি অনুসরন না করায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এমতা অবস্থায় আজ ২৭ এপ্রিল মঙ্গলবার সকালে বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে বাজার মনিটরিং এর অংশ হিসবে নগরীর বিভিন্ন বাজারে দুইটি মোবাইল কোর্ট টিম অভিযান পরিচালনা করেন।

বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাভেদ হোসেন চৌধুরী।

এসময় বরিশাল নগরীর পোট রোড, ফলপট্টি, বটতলা বাজার, মেডিকেল কলেজ, নতুন বাজার, রুপাতলী বাসস্ট্যান্ড, সাগরদী বাজার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

এসময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট অভিযানে সত্যতা পাওয়া যায়। দেখা যায় প্রতি কেজি তরমুজ বিক্রি হচ্ছে ৫০/৬০ টাকা করে। এতে একটি ভালো তরমুজ ক্রেতাদের কিনতে হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকা করে যা সাধারণ মানুষের জন্য কিনে খাওয়াটা কষ্টসাধ্য। এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এর নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযানে মাস্ক না পরে বাইরে ঘোরাঘুরি করার অপরাধের ৩ জন ব্যক্তি ও অধিক দামে তরমুজ বিক্রয় করার অপরাধে ২ জন ব্যবসায়ীকে ১,৭০০ টাকা জরিমানা আদায় করেন।

পাশাপাশি অপর একটি অভিযানে জাভেদ হোসেন চৌধুরী এর নেতৃত্বে ৬ জন ব্যবসায়ীকে ১,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ বলেন, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD